তাহলে কি জাতীয় পার্টির খেলা এখানেই শেষ?
ভাইরাল নিউজ
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা, মতামত ও ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
গতকাল সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আজাদ মজুমদার জানান, জাতীয় পার্টির অফিসে হামলার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে। বর্তমান সরকার রাজনৈতিক সহিংসতার বিপক্ষে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার মধ্যে শুধু একজনকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তাজউদ্দিন আহমদ ও সৈয়দ নজরুল ইসলামের মতো নেতাদের অবদানকে ছোট করা হয়েছে। কিন্তু তাদের অবদানও অনস্বীকার্য, এবং আমরা তাদের ভূমিকাকে স্বীকৃতি দিই।

0 Comments