সকালের নাশতা নিয়ে বিশৃঙ্খলার অভিযোগে চাকরি হারালেন ২৫২ জন এসআই।

Watch Video....

ভিডিও দেখুন......

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৫২ জন প্রশিক্ষণরত উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


সোমবার স্থানীয় থানাগুলোতে ওই ২৫২ ক্যাডেট এসআইয়ের হাতে একটি চিঠি তুলে দেওয়া হয়। এতে বলা হয়, ১ অক্টোবর সকালে বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড মাঠে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজের অনুশীলন চলাকালে, প্রশিক্ষণার্থীদের জন্য নির্ধারিত সকালের নাশতা দেওয়া হয়। কিন্তু তারা সেই নাশতা প্রত্যাখ্যান করে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং একাডেমি কর্তৃপক্ষের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তাদের মধ্যে কিছুজন প্রশিক্ষণ ছেড়ে নিজেরা ব্যারাকে ফিরে যান। এতে প্যারেডের কার্যক্রম ব্যাহত হয় এবং অন্যদেরও শৃঙ্খলাভঙ্গের প্ররোচনা দেওয়া হয় বলে অভিযোগ।


এ ঘটনায় একাডেমির পক্ষ থেকে শোকজ করার পরেও ক্যাডেটরা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। চিঠিতে উল্লেখ করা হয় যে, এরূপ আচরণ পুলিশের দায়িত্বশীল পদে কাজ করার জন্য উপযুক্ত নয়। 


এর আগে ২০ অক্টোবর রাজশাহীর চারঘাটে ৬২ জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, যিনি সাংবাদিকদের জানান, "অনিবার্য কারণে এই কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।"