নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য সরকারি চাকরিতে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, "নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিযুক্ত হতে পারবে না। যে নিয়োগ প্রক্রিয়া এখনো চলমান, সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।"
তিনি আরও বলেন, "এ কারণে আসন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে অধিক সংখ্যক প্রার্থীর জন্য সুযোগ তৈরি হবে। ঘুষ দিয়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাই নিয়োগের জন্য ঘুষ দেওয়া-নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।"
গত বুধবার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করে। এর একদিন পরই আসিফ মাহমুদ এই মন্তব্য করেন।

0 Comments