১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত, ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১,১৭২ জন জাল সনদধারী শিক্ষককে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। ভুয়া সনদ ব্যবহার করে চাকরি নেওয়া এসব শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বেতন-ভাতা, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আয়কর সংক্রান্ত অনিয়মসহ মোট ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ করা হয়েছে।
ডিআইএ সূত্র জানায়, জাল সনদধারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে।
ডিআইএর নথি অনুযায়ী, সবচেয়ে বেশি জাল সনদধারী পাওয়া গেছে রাজশাহী বিভাগে—৭৭৯ জন। এছাড়া মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ১২০ জন, ঢাকা বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ১৭৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪ জনের সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
তদন্তে আরও জানা গেছে, শনাক্ত হওয়া ১,১৭২ জনের মধ্যে ৪০০ জনের সনদ পুরোপুরি ভুয়া, এবং প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য। প্রথম ধাপে এ ৪০০ শিক্ষকের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাচ্ছে ডিআইএ, যেখানে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশও রাখা হবে।
#FakeCertificate #EducationScam #BangladeshEducation #TeacherFraud #DIATeam #InvestigationReport #BreakingNewsBD #EducationCorruption #BdUpdate #NewsToday #EducationAlert #CorruptionFreeBangladesh #JusticeForStudents #BanglaNews #BdHeadlines #LatestUpdate #StopCorruption #EducationSystemBD #MinistryOfEducation #HotNewsBD

0 Comments