আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেছেন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম।
বুধবার দাখিল করা রিট আবেদনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।
রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরো নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখারও আবেদন করেছেন ইয়ারুল ইসলাম।
রিটের ওপর প্রাথমিক শুনানির পর প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনটির শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

0 Comments