ফের বিয়ে করলেন সানি লিওন


বলিউডের মডেল ও অভিনেত্রী সানি লিওন আবারও বিয়ে করলেন। দীর্ঘ ১৩ বছর ধরে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সংসার করে আসছেন সানি। তাদের তিন সন্তান রয়েছে—নিশা, নোয়া, ও আশের। স্বামী ও সন্তানদের নিয়ে সানি সুখেই দিন কাটাচ্ছেন।


সম্প্রতি তিন সন্তানকে সাক্ষী রেখে মলদ্বীপে একটি ঘনিষ্ঠ অনুষ্ঠানে তাদের বিয়ের নতুন অধ্যায় শুরু করলেন। তবে পাত্র অন্য কেউ নয়, স্বামী ড্যানিয়েলকেই আরও একবার বিয়ে করলেন তিনি।


কাজের বাইরে সানি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সেখানে সুখী দাম্পত্য জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন তিনি। এবারও বিয়ের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।


ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সানি ও ড্যানিয়েল চেয়েছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে নতুন করে বিয়ে করবেন, যাতে বিয়ের গুরুত্ব তারা বুঝতে পারে। সেই লক্ষ্যে ১৩ বছর পর আবারও বিয়ের আয়োজন করেন তারা মলদ্বীপের সৈকতে।

আরও পড়ুন.....