সচিব হওয়ার স্বপ্ন ছিল, তবে…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের স্বপ্ন ছিল কোনো মন্ত্রণালয়ের সচিব হওয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার স্বপ্নের কথা জানিয়েছেন।
সারজিস বলেন, "দুই মাস আগেও চাকরির জন্য পড়াশোনা করছিলাম। স্বপ্ন ছিল বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার। তারপর একদিন হয়তো কোনো মন্ত্রণালয়ের সচিব হবো। এমনই স্বপ্ন ছিল। তবে ৫ আগস্টের পর জীবন পুরোপুরি বদলে গেছে—আগের জীবনের ওপর আমার নিয়ন্ত্রণ ছিল, রুটিন আমি ঠিক করতাম। কিন্তু এখন সবকিছু আমার হাতের বাইরে চলে গেছে।"
Read more...

0 Comments