চলনবিলে দেড় হাজার মানুষের মাছ ধরার অভিযান, মিলল মাত্র ৩টি বোয়াল
নাটোরের সিংড়ার চলনবিলে মাছ ধরতে এসে চরম হতাশ হলেন গাইবান্ধার প্রায় দেড় হাজার মানুষ। ১১টি বাস, ৭টি ট্রাক এবং ৪টি মিনি ট্রাকে প্রায় ১৫০ কিলোমিটার পাড়ি দিয়ে মাছ ধরতে এসেছিলেন তাঁরা। তিন কিলোমিটার বিলজুড়ে ঘেরাও করেও তাদের পাওয়া মাত্র তিনটি বোয়াল মাছ, যার মোট ওজন ৯ কেজির মতো।
চলনবিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্তমানে বিলটিতে মাছের আকাল চলছে। নেটপলো, ঠেলাজাল, লাঠিজালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে কোমর, বুক এবং গভীর পানিতে ডুব দিয়ে মাছ ধরার চেষ্টা করেন শিকারিরা। বিলে সারা দুপুর তাঁদের কর্মচাঞ্চল্যে সরগরম ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাত্র তিনটি বোয়ালই জালে ওঠে, যা নিয়ে হতাশায় ফিরেছেন সবাই।
তিনি আরও বলেন, “চায়না জাল ও সেতি জালের ব্যবহার এবং অতিরিক্ত শিকার চলনবিলে মাছের উৎপাদন হ্রাস করেছে। আজকের এই ফলাফলই তা আবার প্রমাণ করল।”

0 Comments