**বাচ্চাদের পরিস্থিতি সম্পর্কে জানতাম না: অরুণা বিশ্বাস**

অভিনেত্রী অরুণা বিশ্বাস সম্প্রতি দাবি করেছেন যে, ছাত্রদের আন্দোলন সম্পর্কে তার জানাশোনার অভাব ছিল। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামীপন্থী তারকারা ছাত্রদের বিরুদ্ধে একটি গোপন গ্রুপ তৈরি করেন। ওই গ্রুপে অংশ নেওয়া ১৬০ জন সদস্যের মধ্যে ছিলেন অরুণা বিশ্বাস।
সম্প্রতি, সেই গ্রুপের কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়, যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করতে দেখা যায় অরুনাকে। বিশেষ করে, আন্দোলনকারীদের 'গরম পানি ঢালার' পরামর্শ দেওয়ার পর, তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হন।
গ্রুপে একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির মন্তব্যের জবাবে অরুণা বলেন, "যারা আন্দোলন করছেন, তাদের গরম জল দিলেই হবে।" এই মন্তব্যের জন্য তাকে কঠোর সমালোচনা সহ্য করতে হয় এবং অনেকেই তার শাস্তির দাবি করেছেন।
বর্তমানে কানাডায় অবস্থানরত অরুণা বিশ্বাস একটি সংবাদমাধ্যমকে জানান, "আমি তখন অসুস্থ ছিলাম এবং খবর নিতে পারিনি। ইন্টারনেট বন্ধ ছিল এবং সেই কারণে আমি ছাত্রদের পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলাম না।"
অরুণা বিশ্বাস দাবি করেন যে, তারা ছাত্রদের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেছিলেন। গরম জল ঢালার মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, "হাসপাতালে আগুন লাগার খবর শুনে আমি বলেছিলাম, গরম জল দিলেই হবে। তবে, এ ব্যাপারে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে।"
0 Comments