**‘মুজিব’ সিনেমায় অভিনয় করে পাওয়া শুভর প্লট বাতিল**
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পাওয়া অভিনেতা আরিফিন শুভর প্লট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজউক।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হবে বলে জানা যায়।
এছাড়া, শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ পাওয়া সকল প্লট বাতিল করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে পূর্বাচলে আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া প্লট বাতিল করা হয়েছে।
রাজউকের একটি সূত্র জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক বিবেচনায় দেওয়া প্লটগুলোর বরাদ্দ বাতিল করা হচ্ছে।
গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, আরিফিন শুভকে ১০ কাঠার এবং প্রযোজক লিটন হায়দারকে ৩ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়। উল্লেখ্য, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আরিফিন শুভ।
0 Comments