![]() |
| ভারতে পালাতে ৪৫ হাজার টাকার চুক্তি, ১১ বাংলাদেশিকে জঙ্গলে রেখে পালাল দালাল |
আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কিছু নেতা-কর্মী দেশ ছাড়তে ভারতে পালানোর চেষ্টা করছেন। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে ধরাও পড়ছেন কিছু ব্যক্তি। সম্প্রতি সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্নার মৃত্যুর পর, নতুন এক ঘটনা ঘটে। ১১ বাংলাদেশিকে ভারতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক দালাল তাদের জঙ্গলে ফেলে পালিয়ে যায়।
ভারতীয় গণমাধ্যম আজকাল থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালানোর পর, আরও অনেকে দেশ ছাড়ার চেষ্টা করেন। এর অংশ হিসেবে, তারা একটি দালালের শরণাপন্ন হন। কিন্তু, দালাল তাদের সুন্দরবনের জঙ্গলে রেখে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ১১ জন খুলনার বাসিন্দা। তাদের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী এবং একজন পুরুষ রয়েছে। এক নারী জানান, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়েছিল। কিন্তু দালাল তাদের জঙ্গলে ফেলে চলে যায়।
এরপর বন দফতরের কর্মীরা তাদের দেখে পুলিশের হাতে তুলে দেন। এখন তাদের আলিপুর আদালতে পাঠানো হয়েছে এবং পুরুষ ব্যক্তিকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে।

0 Comments