বাংলাদেশ নিয়ে 'র' একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।



বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে, এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল ‘দি মিরর এশিয়া’। 


প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের প্রথম প্রকল্পটি ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। এর উদ্দেশ্য হলো বামপন্থীদের মাধ্যমে ইউনূস সরকারের বিরুদ্ধে হেফাজত শিবির ও হিজবুত তাহরিরের প্রভাব বৃদ্ধি করা এবং প্রচার করা যে, ড. ইউনূস মার্কিন এজেন্ট এবং সুদখোর। এছাড়া, হেফাজত ইসলামের কিছু অংশকে জামায়াতের সঙ্গে ধর্মভিত্তিক ঐক্যের বিরুদ্ধে প্ররোচিত করা হচ্ছে।


‘মিরর এশিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে যে, ‘বাংলা মিশন’-এ হিজবুত তাহরীরের সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত এক সাংবাদিক তিনজন বামপন্থী সাবেক ছাত্রনেতার সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেছেন। 


বর্তমানে ভারতের অগ্রাধিকার হলো, তরুণদের কোনো নতুন দল গঠনের সুযোগ না দিয়ে, বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরীর ও শিবির প্রভাবিত হিসেবে চিহ্নিত করে অস্থিরতা সৃষ্টি করা। এছাড়া, আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।


‘মিরর এশিয়া’ প্রতিবেদনে আরও বলা হয়, ‘বাংলা মিশন’ সম্পন্ন করার জন্য ‘র’ এর একটি উপ-গ্রুপ গঠন করা হয়েছে। সম্প্রতি, চিকেন নেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সেভেন সিস্টার আন্দোলনের অন্যান্য সমন্বয়কদের মন্তব্যকে এই উপ-টিমের আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।