সারাদেশের চেয়ারম্যানদের জন্য বড় দু:সংবাদ
সারাদেশে মোট ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ, যার মধ্যে ৬০ জন জেলা পরিষদের চেয়ারম্যানও রয়েছেন।
রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া মৃত্যুজনিত কারণে নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। এতে মোট ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, ৪৯৫ জন উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়াও সাতটি পৌরসভার প্রশাসকদের দায়িত্ব থেকে সরানো হয়েছে।

0 Comments