আগামীকাল ঢাকায় ইতিহাস রচিত হবে, ৫ই নভেম্বর
দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দাওয়াত ও তাবলিগের মেহনত, কওমি মাদরাসাগুলোর হেফাজত এবং দ্বীনি দায়িত্বগুলো আরো শক্তিশালীভাবে পরিচালনার লক্ষ্যে একটি ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলন আগামী ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।
সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা ফজলুল করীম কাসেমী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার সকালে রাজধানীর জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসায় সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শায়খুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক।
সভায় নেতৃবৃন্দ জানান, দেশের উন্নয়ন, সমৃদ্ধি, এবং সর্বস্তরে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আলেম-ওলামা ও ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তা এখন আরও জরুরি। এ লক্ষ্যে আগামী ৫ নভেম্বরের মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশ সফল করার জন্য সবাইকে নিরলস প্রচেষ্টা চালাতে হবে।
সভাপতির বক্তব্যে আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দেশবাসীকে এই মহাসম্মেলনে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান উত্তরা, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা শওকত হুসাইন সরকার, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মুনির হুসাইন কাসেমী, মাওলানা রশীদ আহমাদ, মাওলানা আব্দুল্লাহ, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতী আনিসুর রহমান, মাওলানা যুবায়ের আহমাদ, মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা আবু ইউসুফ, মুফতি বুরহান উদ্দীন, মাওলানা মুহিউদ্দিন মাসুম, মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা সালাহউদ্দীন প্রমুখ।

0 Comments